*দক্ষিণ ২৪ পরগনায় বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান রাষ্ট্রের জেলা সাহিত্য সম্মেলন ২০২৬*

এস রোজলিন: কলকাতা: অনুষ্ঠিত হয়ে গেল বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান রাষ্ট্রের দক্ষিণ ২৪ পরগনা শাখার "জেলা সাহিত্য সম্মেলন ২০২৬"। সোনারপুরের চাকবেরিয়া-মকরমপুর শিশু বিকাশ কলেজ অব এডুকেশনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন জেলা সম্মেলন স্মারক পত্রিকা "দক্ষিণের কণ্ঠস্বর"-এর প্রথম বর্ষের প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। সম্মেলনে জেলার কয়েকশো কবি ও সাহিত্যিক উপস্থিত ছিলেন। প্রত্যেকের হাতে ব্যাচ, ম্যাগাজিন ও কলম ফাইল তুলে দেওয়া হয়। ছিল নজরকাড়া দুপুরের আহারের ব্যবস্থাও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ড. সা'দুল ইসলাম, প্রফেস র ড. আব্দুল কাইয়ুম, শিশু বিকাশ অ্যাকাডেমির কর্ণধার মুন্সি আবুল কাশেম, বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান রাষ্ট্রের রাজ্য সম্পাদক মাস্টার রুহুল আমিন, 'আজাদ বার্তা'র সম্পাদক বিশিষ্ট সাহিত্যিক জাহাঙ্গীর দেওয়ান, লেখিকা ও সমাজসেবিকা ডাঃ ইয়াসমিন রোজলিন সহ বিশিষ্টজনেরা।
এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকেই দক্ষিণ ২৪ পরগনা জেলার নতুন কমিটি গঠন করে নাম ঘোষণা করা হয়।