*স্বাস্থ্য ও পরিবেশের বার্তা নিয়ে কলকাতায় 'সাইকেল র্যালি ২০২৬'*
এস রোজলিন:কলকাতা: লক্ষ্য স্বাস্থ্য সচেতনতা, শারীরিক সক্ষমতা বৃদ্ধি, পরিবেশবান্ধব যাতায়াত এবং সামাজিক অংশগ্রহণ। আর সেই বার্তা দিতেই রবিবার কলকাতার রাস্তায় অনুষ্ঠিত হল 'সাইকেল র্যালি ২০২৬'। ক্যালকাটা কাস্টমস ক্লাবের উদ্যোগে এই র্যালিতে ৩০০-রও বেশি সাইকেল আরোহী অংশ নেন। সকাল ৭টা নাগাদ স্ট্যান্ড রোডের কাস্টমস হাউস থেকে পতাকা উত্তোলন করে যাত্রার সূচনা করেন কলকাতা কাস্টমস জোনের প্রিন্সিপাল চিফ কমিশনার শ্রাবণ কুমার। উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয়কুমার নন্দ। কাস্টমস হাউস থেকে শুরু হয়ে স্ট্র্যান্ড রোড, বাবুঘাট, এজেসি বোস রোড ফ্লাইওভার, রবীন্দ্রসদন, চৌরঙ্গি রোড, মেয়ো রোড, আকাশবাণী ভবন, গভর্নমেন্ট প্লেস রোড, কাউন্সিল হাউস স্ট্রিট এবং জিপিও হয়ে ফের কাস্টমস হাউসে এসে শেষ হয় র্যালি। প্রিন্সিপাল চিফ কমিশনার শ্রাবণ কুমার বলেন, "সুস্থ জীবনযাপন, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক সচেতনতার বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের উদ্দেশ্য।" প্রিন্সিপ্যাল কমিশনার (পোর্ট) নাসিম আর্শি বলেন, "১৩ থেকে ৭০ বছর বয়সি মানুষরা এদিন র্যালিতে অংশ নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।"
পুলিশ কমিশনার বলেন, "শরীর সুস্থ রাখতে নিয়মিত শরীরচর্চা প্রয়োজন।" ক্যালকাটা কাস্টমস ক্লাবের জেনারেল সেক্রেটারি ও কাস্টমস সুপারিনটেনডেন্ট যোগেন্দ্র কুমার বলেন, "দিনের কর্মব্যস্ততা শুরু হওয়ার আগে সকালে একটু শরীরচর্চা শরীরকে ফিট রাখতে সাহায্য করে। তাই সকলের উচিত শরীরচর্চা করা।"

মন্তব্য 0