১১ সেপ্টেম্বর ২০২৬নির্ভীক খবর • নির্ভুল বিশ্লেষণf  ▶  ◎
ব্রেকিং
বিভাগ

কলকাতা

2টি সংবাদ

ফের বিতর্কে হাওড়ার সাঁকরাইল বিধানসভাকলকাতা

ফের বিতর্কে হাওড়ার সাঁকরাইল বিধানসভা

ফের বিতর্কে হাওড়ার সাঁকরাইল বিধানসভা। এবার সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পালের বিরুদ্ধে বিপুল সম্পত্তির অভিযোগ উঠল। ঘুরপথে মেয়ের নামে একাধিক জায়গায় জমি কেনার অভিযোগে কলকাতার ইডি দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী সূত্রে জানা গেছে, বিধায়িকা প্রিয়া পাল তাঁর মেয়ের নামে বিভিন্ন জায়গায় একাধিক জমি ও সম্পত্তি করেছেন। একজন জনপ্রতিনিধি হিসেবে আয়ের সঙ্গে এই সম্পত্তির সামঞ্জস্য কোথায়, তা নিয়েই প্রশ্ন তুলেছেন অভিযোগকারী। কীভাবে এই বিপুল পরিমাণ সম্পত্তি তৈরি হল, তার উৎস কী, তা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে ইডির কাছে। অভিযোগকারীর আরও দাবি, এই বিষয়ে তিনি এর আগেও সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনও রকম ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশ নিষ্ক্রিয় থাকায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে তিনি কলকাতার সল্টলেকে অবস্থিত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দপ্তরে অভিযোগ জমা দিয়েছেন। তিনি চাইছেন কেন্দ্রীয় সংস্থা এই সম্পত্তির উৎসের তদন্ত করুক।

১১ সেপ্টেম্বর ২০২৬3 views
প্রেমিকের সঙ্গে ঘর ছেড়েছিলেন স্ত্রী, খুঁজে এনে বিয়ে দিলেন স্বামী! স্ত্রীর ইচ্ছাকে সম্মান জানিয়ে নজর কাড়লেন যুবককলকাতা

প্রেমিকের সঙ্গে ঘর ছেড়েছিলেন স্ত্রী, খুঁজে এনে বিয়ে দিলেন স্বামী! স্ত্রীর ইচ্ছাকে সম্মান জানিয়ে নজর কাড়লেন যুবক

পরকীয়া বা পারিবারিক কলহ নয়, বরং স্ত্রীর ইচ্ছাকে প্রাধান্য দিয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন স্বামী। নিখোঁজ স্ত্রীকে প্রেমিকের সঙ্গে খুঁজে পাওয়ার পর, নিজে দাঁড়িয়ে থেকে মন্দিরে তাঁদের বিয়ে দিলেন তিনি।

১০ সেপ্টেম্বর ২০২৬12 views