🌸 দুর্গোৎসবের আনন্দ প্রবীণদের সঙ্গে ভাগ করে নিতে হলদিয়া থানার বিশেষ ‘পুজো পরিক্রমা’ উদ্যোগ

দুর্গোৎসবের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিতে আজ, ১৭.১০.২০২৬ তারিখে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের অন্তর্গত হলদিয়া থানার উদ্যোগে বৃদ্ধাশ্রমের আবাসিকদের জন্য এক বিশেষ ‘পুজো পরিক্রমা’ কর্মসূচির আয়োজন করা হয়।

এই কর্মসূচির মাধ্যমে বৃদ্ধাশ্রমের প্রবীণ আবাসিকদের বিভিন্ন দুর্গাপুজো মণ্ডপ পরিদর্শনের সুযোগ করে দেওয়া হয়। পাশাপাশি, তাঁদের জন্য জলযোগের ব্যবস্থাও করা হয়।

সুসজ্জিত পুজোমণ্ডপ, প্রতিমা দর্শন ও উৎসবের আনন্দঘন পরিবেশে প্রবীণ আবাসিকদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।

প্রবীণদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিকতার মধ্য দিয়ে মানবিকতার এক সুন্দর বার্তা তুলে ধরে হলদিয়া থানার এই বিশেষ উদ্যোগ।

আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক উদ্যোগের মাধ্যমে সর্বদা মানুষের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ
নিরাপত্তায় দায়বদ্ধ, জনসেবায় অঙ্গীকারবদ্ধ।