*শর্তসাপেক্ষে জামিন পেলেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, Peace Bond-এ সই করিয়ে মুক্তি*
এস মন্ডল: কলকাতা:* অবশেষে জামিন পেলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সংবাদমাধ্যম সূত্রে খবর, শর্তসাপেক্ষে তাঁকে জামিন দেওয়া হয়েছে। মুক্তির আগে একটি বন্ড পেপারে সই করতে বলা হয়েছে তাঁকে। বন্ড সংক্রান্ত নিয়ম মিটলেই তাঁকে ছেড়ে দেওয়া হবে। জানা গিয়েছে, শনিবার তাঁকে স্পেশাল এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কোর্টে তোলা হয়। তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হবে না, একটি *Peace Bond-এ সই করিয়েই ছেড়ে দেওয়া হবে।
শুক্রবার দিল্লির কনৌট প্লেসের সেন্ট্রাল পার্কে সিজেপির ডাকা তিরঙ্গা মিছিলে যোগ দিতে বাড়ি থেকে বের হতেই আটক করা হয়েছিল অভিজিৎ দীপকে-কে।
একই ঘটনায় সিজেপির আরও দুই নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে যন্তর-মন্তরে নিয়ম ভেঙে ঢুকে বিক্ষোভ দেখানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের তিহারে ৫ জেল হেফাজতে পাঠানো হয়।
অন্যদিকে, শুক্রবার রাতে আটক হওয়া AISA নেত্রী নেহা বোরা-কে শনিবার সকালে ছেড়ে দেওয়া হয়েছে।

মন্তব্য 0