🏍️ পুজোর ভিড়ে মহিলাদের নিরাপত্তায় এবার ‘দুর্গা বাহিনী’! বাইক চালিয়ে বাহিনীর উদ্বোধন করলেন পুলিশ সুপার পাপিয়া সুলতানা।

দুর্গাপুজোর আনন্দে যাতে নিরাপত্তার কোনও ঘাটতি না থাকে, বিশেষ করে মহিলারা যাতে নিশ্চিন্তে ঠাকুর দেখতে পারেন, সেই লক্ষ্যেই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের নতুন উদ্যোগ ‘দুর্গা বাহিনী’। মহিলা পুলিশকর্মীদের নিয়ে তৈরি এই বিশেষ বাহিনী বাইকে চেপে বিভিন্ন এলাকায় টহল দেবে। নজর রাখবে পুজোর ভিড় ও গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে।

এদিন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা নিজেই বাইক চালিয়ে এই বাহিনীর উদ্বোধন করেন। পুলিশের এই উদ্যোগে পুজোর দিনগুলিতে মহিলাদের নিরাপত্তা আরও জোরদার হবে বলেই আশা।

🎯 লক্ষ্য একটাই—নিরাপদে পুজো, নিশ্চিন্তে প্রতিমা দর্শন!