*কাকদ্বীপে দাদাগিরির অভিযোগ! হিন্দু সংগঠনের সভাপতি পরিচয় দিয়ে মুসলিম ব্যবসায়ীদের বাধা? খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ!*

*বাইজিদ মণ্ডল, কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা:-* দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ মহকুমা আদালতের সামনে এক অস্থায়ী ব্যবসায়ীকে ব্যবসা করতে বাধা দেওয়া ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জয়দেব নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগ, ঘটনার ছবি ও ভিডিও সংগ্রহ করতে গিয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও ওই ব্যক্তির দুর্ব্যবহারের শিকার হন। তাঁদের উদ্দেশে অশালীন ভাষায় গালিগালাজ ও কটূক্তি করা হয় বলেও অভিযোগ উঠেছে।

আরও অভিযোগ, ওই ব্যক্তি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের,কাকদ্বীপ বিধানসভা হিন্দু সংগঠনের সভাপতি, বিজেপি কর্মী বলে আখ্যা দিয়ে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। একজন অস্থায়ী ব্যবসায়ীর জীবিকা নির্বাহে বাধা দেওয়ার অভিযোগ এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের হেনস্থার ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

এখন প্রশ্ন উঠছে, কাকদ্বীপ মহকুমা আদালতের মতো গুরুত্বপূর্ণ স্থানের সামনে একজন ব্যবসায়ীকে ব্যবসা করতে বাধা দেওয়া এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগের নিরপেক্ষ তদন্ত হবে কি?

ঘটনার প্রকৃত সত্য সামনে আনতে প্রশাসনের ভূমিকা এখন গুরুত্বপূর্ণ। অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয় কি না, সেদিকেই নজর রয়েছে।
তবে বিজেপির তরফেও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে, অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ সামনে আসা জরুরি।