🌸 দুর্গোৎসব উপলক্ষে মানবিক উদ্যোগ, পাঁশকুড়া থানার বস্ত্র বিতরণ কর্মসূচি
দুর্গোৎসবের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিতে আজ, ১৭.১০.২০২৬ তারিখে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের অন্তর্গত পাঁশকুড়া থানার উদ্যোগে থানা প্রাঙ্গণে এক বিশেষ বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁশকুড়া পশ্চিমের মাননীয় বিধায়ক শ্রী সিন্টু সেনাপতি মহাশয়, পাঁশকুড়া-১ ব্লকের বিডিও শ্রী মোহন ভার্মা মহাশয়, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ কৌশিক ধল মহাশয়, পাঁশকুড়া ট্রাফিকের ভারপ্রাপ্ত আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে নতুন বস্ত্র বিতরণের মাধ্যমে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি সামাজিক কল্যাণ ও মানবিকতার বার্তা তুলে ধরা হয়।
আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনসেবা ও মানবিক উদ্যোগের মাধ্যমে সর্বদা মানুষের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ
নিরাপত্তায় দায়বদ্ধ, জনসেবায় অঙ্গীকারবদ্ধ।

মন্তব্য 0