✝️ ধর্মীয় স্বাধীনতা আমাদের অধিকার।
আজ কলকাতায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিবাদ ও প্রার্থনা সমাবেশ।
আমাদের দাবি—প্রত্যেক মানুষ যেন নিজের বিশ্বাস অনুযায়ী স্বাধীনভাবে প্রার্থনা করতে পারে। কারও ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, কোনও ধর্মের প্রতি ঘৃণা নয়।
আমরা চাই না সংঘাত, আমরা চাই শান্তি।
আমরা চাই না প্রতিশোধ, আমরা চাই ন্যায়বিচার।
আমাদের বিশ্বাসকে আঘাত করা যেতে পারে, আমাদের কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা হতে পারে, কিন্তু যিশু খ্রিস্টের প্রতি আমাদের বিশ্বাস কেড়ে নেওয়া যায় না।
ধর্মীয় স্বাধীনতা সবার অধিকার।
শান্তি, ভালোবাসা ও ন্যায়বিচারের পক্ষে আমরা।

মন্তব্য 0