গত ১ নভেম্বর থেকে শুরু হয়েছে​ দেশব্যাপী ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্পেইন ৫.০। যা চলবে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত। ভারতীয় রেলওয়ে, ভারত সরকারের পেনশন ও পেনশনভোগী কল্যাণ দপ্তরের সাথে যৌথভাবে উক্ত ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছে। ​রেলওয়ে বোর্ডের নির্দেশানুযায়ী ​পূর্ব রেল তাদের চারটি বিভাগ—যেমন হাওড়া, শিয়ালদহ, আসানসোল ও মালদা, এবং লিলুয়া, কাঁচরাপাড়া ও জামালপুর-এর ওয়ার্কশপগুলোতে ওই ডিএলসি সহায়তা শিবির বা ফেসিলিটেশন ক্যাম্পের আয়োজন করেছে।
​পেনশনভোগীরা যাতে খুব সহজে এবং সুবিধাজনকভাবে তাদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন, সেজন্য এই স্থানগুলোতে প্রয়োজনীয় সহায়তা ও সহযোগিতার ব্যবস্থা করা হয়েছে। জানা যায়, পেনশনভোগীরা তাদের স্মার্টফোন ব্যবহার করে ফেস-অথেন্টিফিকেশের মাধ্যমে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন। ​পূর্ব রেল তাদের আওতাধীন সমস্ত পেনশনভোগীদের এই উদ্যোগে অংশগ্রহণ করার এবং ক্যাম্পেইন চলাকালীন তাদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য আহ্বান জানায়। এ প্রসঙ্গে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান.......

কলকাতা থেকে বৈশাখী সাহার রিপোর্ট