*এনআরবি নিউজ ২৪ ডট কম এর নিবেদন "কবির সাথে কবিতা" লাইভ সম্প্রচার অনুষ্ঠান*
এস রোজলিন: কলকাতা: অনুষ্ঠিত হয়ে গেল এনআরবি নিউজ ২৪ ডট কম আয়োজিত কবির সাথে কবিতা লাইভ সম্প্রচার অনুষ্ঠান । বাংলাদেশ সময় রাত ৯ টা , ভারতের সময় রাত ৮:৩০ টা আর নিউইয়র্ক- সময় সকাল ১১ টায় ষ্টুডিও থেকে Streamyard লিংক-এ Live এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সঙ্গীতশিল্পী, কবি,বাচিক শিল্পীরা এই অনুষ্ঠানে উপস্থিত থেকে তাঁদের নিজস্ব প্রতিভা নিবেদনের সাক্ষর রেখে চলেছেন।
এবার ২৩১ নম্বর পর্বের অনুষ্ঠানে সম্মানিত, নির্বাচিত এবং আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লেখক ক্রীড়াবিদ ও সমাজসেবিকা ডাঃ এস ইয়াসমিন রোজলিন , কবি -কথা শিল্পী- সমাজসেবক ডাঃ সিরাজুল ইসলাম ঢালী, বাচিক শিল্পী বর্ণালী ব্যানার্জি এবং সঞ্চালক বিশিষ্ট কবি বরুণ চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাহানারা খাতুন এবং অনুষ্ঠান সম্পাদনায় ওমর আলী। অনুষ্ঠানে উপস্থিত সকল কবি সাহিত্যিক দের সুন্দর সুন্দর কবিতা উপস্থাপন হয় যে কবিতার মধ্যে সম্প্রীতির কথা দেশপ্রেমের কথা দশের কথা স্বাস্থ্যের কথা সভ্যতার কথা মানুষ গড়ার কথা, মেধা বিকাশের কথা উঠে আসে সব মিলিয়ে অসাধারণ একটা মুগ্ধ পরিবেশ তৈরি হয়।দেশ-বিদেশ থেকে হাজার হাজার মানুষ যে অনুষ্ঠান দেখে মুগ্ধ ও অনুপ্রাণিত হয়। একটা সুন্দর সন্ধ্যায় কবি লেখক সমাজসেবক সমাজ সেবিকা বাচিক শিল্পী সকলে একত্রে এক মনোমুগ্ধকর পরিবেশের সঙ্গে একসাথে সাহিত্য আড্ডায় মেতে ওঠে।
দেশ-বিদেশ-প্রবাসের সাহিত্য প্রেমী ও সংস্কৃতিমনা আগ্রহীদের কাছে এই অনুষ্ঠান যথেষ্ঠ প্রশংসিত।। নবীন প্রজন্মের অনেক কবি- শিল্পীদের এই অনুষ্ঠান-এ পরিচয় ঘটেছে। নবীন-প্রবীণের মেলবন্ধন করে চলেছে। পাঁচ বছর ধরে অবিরাম ভাবে চলতে থাকা এই অনুষ্ঠান সফলভাবে সমস্ত কবি সাহিত্যিক বাচিক শিল্পীদের মনের মনিকোঠায় স্থান পেয়েছে।

মন্তব্য 0