মুর্শিদাবাদের নবগ্রাম: আলাল সেখ : সামান্য বৃষ্টিতেই চরম বিপাকে মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের নিমগ্রাম ৬৮ নম্বর পূর্ব প্রাথমিক বিদ্যালয়। বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ছে গোটা বিদ্যালয় প্রাঙ্গণ। উপযুক্ত জলনিকাশি ব্যবস্থা না থাকায় পুরো এলাকা জমে থাকা নোংরা জলে থৈ থৈ করছে।
প্রতিদিন এই বিষাক্ত ও নোংরা জল পেরিয়েই ক্লাসরুমে ঢুকতে হচ্ছে ছোট ছোট কচিকাঁচাদের। এর ফলে যেমন পিছলে পড়ে দুর্ঘটনা ঘটার আশঙ্কা ও জমে থাকা জল থেকে ডেঙ্গি ও অন্যান্য মশাবাহিত রোগ ছড়ানোর মারাত্মক ঝুঁকি দেখা আশঙ্কা রয়েছে।
শিক্ষার্থীদের এমন বিপজ্জনক পরিস্থিতিতে বিদ্যালয়ে পাঠানো নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসীর একটাই দাবি—প্রশাসন যেন আর কালবিলম্ব না করে দ্রুত স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার উদ্যোগ নেয়, যাতে এই ভোগান্তি থেকে চিরতরে মুক্তি পায় খুদে পড়ুয়ারা।
বেহাল ৬৮ নাম্বার পূর্ব প্রাথমিক বিদ্যালয়
বেহাল প্রাথমিক বিদ্যালয়

খবরটি শেয়ার করুন
মন্তব্য 0