*ক্যানিংয়ে চিকিৎসকদের বিজ্ঞানভিত্তিক আলোচনা সভা*
এস রোজলিন, কলকাতা : দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং -এ ডাঃ পি.কে. পালের চেম্বারে অনুষ্ঠিত হয়ে গেল চিকিৎসকদের নিয়ে এক বিশেষ বিজ্ঞানভিত্তিক সেমিনার। এই সেমিনারে মূল আলোচ্য বিষয় ছিল understanding & managing Dandruff অর্থাৎ খুশকি এবং তার প্রতিকার। এই বিশেষ সেমিনারে অংশগ্রহণ করে ক্যানিং বায়োকেমিক মেডিকেল কলেজ এবং হাসপাতালের দাতব্য চিকিৎসা কেন্দ্রের চিকিৎসকবৃন্দ।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ পি.কে. পাল। তিনি "Understanding & Managing Dandruff" বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। নখের বিভিন্ন রোগ বিষয়ক আলোচনা ও তার প্রতিকার নিয়েও তিনি বিস্তারিত আলোচনা করেন। যেমন গ্রিননেল,ফাঙ্গাল ইনফেকশন অফ দ্য নেল,ট্রিটমেন্ট অফ অ্যাকিউট প্যারোনাইসিয়া,Subulingual hematoma ইত্যাদি রোগ ও তার প্রতিকার সম্পর্কে তার আলোচনায় তুলে ধরেন। ডাঃ লিয়াকত আলী লস্কর খুশকি ও তার প্রতিকার সম্পর্কে বক্তৃতা রাখেন। ওষুধ কোম্পানিতে কর্মরত অরিন্দম মৈত্র এপিস টাকসিস বা নাক দিয়ে রক্ত পড়া, ব্লাড প্রেসার, সুগার,ব্লাড ইমিডিয়েট বন্ধ করার ঔষধ ও এই রোগ গুলির প্রতিকার সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন এবং ব্রাজিলিয়ান স্নেক থেকে প্রাপ্ত রক্ত বন্ধের ওষুধ সম্পর্কে আলোচনা করেন। শিক্ষক সমীর পাল হার্ট সার্জারীতে রক্ত বন্ধ করার মেডিসিন সম্পর্কে ও হিমোফিলিয়া রোগ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন।
এদিনের সেমিনারে উপস্থিত ছিলেন অধ্যাপিকা ডাঃ দেবশ্রী ঘোষ,ডাঃ সাবিনা শেখ, ডাঃ এস ইয়াসমিন, ডাঃ ছন্দা মন্ডল, ডাঃ পম্পা মন্ডল, তাপস হালদার, পরেশ কুমার প্রমূখ। সেমিনারে উপস্থিত সকল চিকিৎসকদেরকে বিভিন্ন ধরনের মেডিসিন উপহার হিসেবে তুলে দেওয়া হয়। চিকিৎসা ক্ষেত্রে এই ধরনের বিজ্ঞান ভিত্তিক সেমিনার বিশেষ ভূমিকা রাখে।

মন্তব্য 0