*পুজোর পাস বিলি মামলায় নাটকীয় মোড়: ইডি দফতর থেকে বেরোতেই গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক ইন্দ্রনীল সেন*
এস রোজলিন:কলকাতা: পুজোর পাস বিলিকে কেন্দ্র করে বিতর্ক মামলায় ফের উত্তেজনা। বুধবার সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিতে এসেছিলেন চন্দননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক ইন্দ্রনীল সেন। আর দফতর থেকে বেরোনো মাত্রই তাঁকে ঘিরে ধরল পুলিশ।
জানা গেছে, এদিন সকাল থেকেই সিজিও কমপ্লেক্সের বাইরে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। বিকেলে ইডির জিজ্ঞাসাবাদ শেষে ইন্দ্রনীল সেন বাইরে বেরোতেই পুলিশ তাঁকে গাড়িতে তোলে। পুলিশ সূত্রে খবর, তাঁকে গ্রেপ্তার করে সরাসরি লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। তবে ঠিক কী কারণে এই গ্রেপ্তার, ইডির মামলার সঙ্গে এর যোগ কী, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের তরফে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি।

মন্তব্য 0