*মোদীর গড় বারাণসীতে ধাক্কা খেল বিজেপি, শিক্ষক আসন ধরে রাখল অখিলেশের SP*

এস রোজলিন: Baranasi বিধান পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসীতেই বড় ধাক্কা খেল বিজেপি। শিক্ষকদের জন্য সংরক্ষিত আসনটি নিজেদের দখলে রাখল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি।
নির্বাচন কমিশন এখনও পর্যন্ত ৬টি আসনের ফল ঘোষণা করেছে। এর মধ্যে ৫টি শিক্ষকদের জন্য এবং ১টি স্নাতকদের জন্য সংরক্ষিত আসন।
বারাণসীর শিক্ষক আসনে বিজেপির প্রমোদকুমার মিশ্রকে ৪,৮৯৮ ভোটে হারিয়েছেন SP প্রার্থী লালবিহারী যাদব। ২০২০ সালে নির্দল প্রার্থী হিসেবে প্রমোদ হেরেছিলেন মাত্র ৯৩৬ ভোটে। এবার ব্যবধান আরও বাড়ল।
মোট ১১টি আসনে ভোট হয়েছে। এখন পর্যন্ত -
বিজেপি জিতেছে ৫টি আসনে:মেরঠ শিক্ষক, মেরঠ স্নাতক, বরেলী শিক্ষক, লখনউ শিক্ষক এবং আগরা স্নাতক।
এগিয়ে ১টিতে -গোরক্ষপুর শিক্ষক আসনে।
SP জিতেছে ৩টি আসনে-বারাণসী শিক্ষক, আগরা শিক্ষক, ঝাঁসী স্নাতক।
এগিয়ে ২টিতে: বারাণসী স্নাতক এবং লখনউ স্নাতক আসনে। উল্লেখযোগ্য বিষয়, আগরার শিক্ষক আসনটি আগে বিজেপির দখলে ছিল, এবার তা ছিনিয়ে নিয়েছে SP।
অন্যদিকে কর্নাটকের বিধান পরিষদ (MLC) নির্বাচনে বড় বিপর্যয় শাসকদল কংগ্রেসের। রাজ্যে ক্ষমতায় থাকলেও ৪টি আসনের একটিও পায়নি তারা। চারটি আসনই জিতেছে বিজেপি-জেডিএস এনডিএ জোট।
এর মধ্যে ৩টি আসনে জিতেছে বিজেপি - নর্থ-ইস্ট টিচার্স, ওয়েস্ট গ্র্যাজুয়েটস এবং সাউথ-ইস্ট গ্র্যাজুয়েটস। ১টি আসন বেঙ্গালুরু টিচার্স জিতেছে জেডিএস। মুখ্যমন্ত্রীর গড়েই এই ফলাফল কংগ্রেসকে বড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।