মুর্শিদাবাদে ও এম আর শিটে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার: স্বস্তি না উদ্বেগ? কী বলছেন অভিভাবকরা।

মুর্শিদাবাদের নবগ্রাম : আলাল সেখ :রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি মুর্শিদাবাদের নবগ্রামেও আজ সোমবার থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষা। জাতীয় শিক্ষানীতি অনুসরণে এই প্রথম সেমিস্টার প্রথা ও ওএমআর (OMR) শিটে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা। কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং সিসিটিভি (CCTV) ক্যামেরার নজরদারিতে সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। পরীক্ষা উপলক্ষ্যে সকালে নবগ্রামের রাস্তায় কিছুটা যানজট তৈরি হলেও নবগ্রাম থানার পুলিশ প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, এ বছর রাজ্যজুড়ে ৮২৬টি কেন্দ্র ও ২,১০৫টি ভেনুতে মোট ৭ লক্ষ ২২ হাজার ৫৪৭ জন পরীক্ষার্থী বসছে। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে কড়া পদক্ষেপ করা হয়েছে—সকাল ১০টা থেকে কেন্দ্রে প্রবেশ এবং ১০টা ৫৫ মিনিটে সিল খোলা হয় প্রশ্নপত্রের।একদল অভিভাবকের মতে, সিলেবাস ছোট ছোট অংশে ভাগ হয়ে যাওয়ায় এককালীন বিশাল পড়ার চাপ কমবে। পাশাপাশি এমসিকিউ (MCQ) নির্ভর ওএমআর শিট হওয়ায় সঠিক উত্তর দিলে পুরো নম্বর মেলার সুযোগ থাকছে, যা ছাত্র-ছাত্রীদের প্রাপ্ত নম্বর বাড়াতে সাহায্য করবে।