*নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থী ঘোষণা কালীঘাট তৃণমূলের*
*তকমিনা নিউজ; ১৩ সেপ্টেম্বর :* আসন্ন উপনির্বাচনে নন্দীগ্রামে
প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল। রবিবার সন্ধ্যায় এই ঘোষণা করা হয়েছে। নন্দীগ্রামে কালীঘাট তৃণমূলের তরফে প্রার্থী হচ্ছেন সঞ্চিতা প্রধান দে। পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষিকা। নন্দীগ্রামের বয়াল-২ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ। ২০১৪ সালের প্রাথমিকের টেটে নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে ২৬৯ জনকে চাকরি থেকে বরখাস্ত ও বেতন বন্ধের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশে শিক্ষিকার চাকরি খুইয়েছিলেন সঞ্চিতা। প্রার্থী হওয়ার পর সঞ্চিতা জানিয়েছে, 'দল আমাকে যে দ্বায়িত্ব দিয়েছে। আমি তা পালন করার চেষ্টা করবো।' ফের একবার নন্দীগ্রামের বয়ালকে বেছে নিলেন মমতা ব্যানার্জি। গত বিধানসভা নির্বাচনেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন বয়াল-২ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান পবিত্র কর। বিপুল ভোটে পরাজিত হয়েছিলেন। কিন্তু এবার কি মুখ রক্ষা করবেন সঞ্চিতা? সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

মন্তব্য 0