যোগাসনে বাংলার মুখ উজ্জ্বল করল পিংলার সনম খাতুন। থাইল্যান্ডে এক আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনা জিতে বাড়ি ফিরেছেন এই ক্লাস ফোরের এই ছাত্রী। তাকে নিয়ে মিছিল করেও ঘুরলেন গ্রামের মানুষ।

ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে ব্যাঙ্ককে ৪-৭সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো এশিয়া প্যাসিফিক যোগাসন চ্যাম্পিয়নশিপ। যেখানে থাইল্যান্ড, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন। তাতেই সাব জুনিয়র বিভাগে অংশ নিয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের মোহনপুর গ্রামের সনম। ৫ সেপ্টেম্বর সনম দক্ষতার পরিচয় দিয়ে সোন জিতে নেয়। জয়ের পর খুদে খেলোয়াড় বেজায় খুশি। আগামী দিনে আরও বড় প্রতিযোগিতায় অংশগ্রহণের ইচ্ছে রয়েছে তার।

বাবা সাব্বির আলি নিজে যোগা প্রশিক্ষক। পড়াশোনার পাশাপাশি বাবার কাছেই যোগাসন চর্চা করে মেয়ে। সাব্বিরের কথায়, 'আমার লক্ষ্য মেয়েকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠিত করা। সেই লক্ষ্যে ছোট থেকে তালিম দিয়ে চলেছি।

এই সাফল্যে বেজায় খুশি পিংলার সাধারণ মানুষও। মঙ্গলবার সনম বড়ি ফিরবে জেনেই তাঁরা তা ডেবরার বালিচকে ভিড় জমান। সেখান থেকেই শুরু হয় সংবর্ধনা। তারপর শোভাযাত্রা সহকারে সনমকে বাড়ি পৌঁছে দেন এলাকার মানুষ।

#SanamKhatun
#Yogasana
#Championship
#Bangkok
#sports
#jamiatune