*প্রকাশিত হলো ‘আলোর অন্বেষণে’ পত্রিকার তৃতীয় বার্ষিক সংখ্যা*

এস রোজলিন:: কলকাতা: সোহরাব হোসেন সম্পাদিত ‘আলোর অন্বেষণে’ পত্রিকার তৃতীয় বার্ষিক সংখ্যা প্রকাশিত হলো এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের তিতুমীর কক্ষে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী উৎসব উদযাপনের মধ্য দিয়ে এই প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সিরাজুল ইসলাম ঢালী মহাশয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে ৫০ জন গুণী ব্যক্তিকে কবিগুরু স্মৃতি সম্মাননা, বিদ্রোহী কবি স্মৃতি সম্মাননা এবং কিশোর কবি স্মৃতি সম্মাননা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ হুমায়ুন রানা মহাশয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর মোশারফ হোসেন, বাসুদেব মুখোপাধ্যায়, প্রদীপ কুমার বিশ্বাস এবং বেনোজির নাজ।অনুষ্ঠানে কবিতা পাঠে অংশ নেন সুদীপ্ত ঘোষ, ধীরাজ রায়, ডাঃ ইয়াসমিন, নাফিসা খান, জাসমিন সুলতানা, বেনোজির নাজ, নাফিসা নাসিম মিদ্দে, তুলসী দে, রঞ্জিত কুমার মুখার্জী, সৈয়দ হুমায়ুন রানা সহ আরও অনেকে। অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মান্যবর মোশারফ হোসেন, বাসুদেব মুখোপাধ্যায়, ডক্টর মোস্তফা আব্দুল কাইয়ুম, ডক্টর অমৃত লাল বিশ্বাস* সহ বিশিষ্ট জনেরা।অনুষ্ঠানের শুরুতে *সাবির হোসেন* পরিচালিত গণসঙ্গীত সংগঠনের গণসঙ্গীত অনুষ্ঠানে প্রাণ সঞ্চার করে। সভাপতি সিরাজুল ঢালী মহাশয়ের প্রারম্ভিক স্বাগত ভাষণ এবং সম্পাদক সোহরাব হোসেন সাহেবের সমাপ্তি ভাষণ উপস্থিত সকল গুণীজনের হৃদয়গ্রাহী হয়ে ওঠে।