*অখিল ভারত হিন্দু মহাসভায় সম্মানিত ও পূর্ব বর্ধমানের সভাপতি পদে ডক্টর স্বপন মহারাজ*
এস রোজলিন:কলকাতা: সম্প্রতি দিল্লি অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য শাখা কলকাতা কমিটির আয়োজনে এক মহতী অনুষ্ঠান হয়ে গেল কলকাতার বঙ্গবাসী কলেজের সভা কক্ষে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা তথা রাজ্য অখিল ভারত হিন্দু মহাসভার সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, সহ সভাপতি ডক্টর অসীম রায়, সম্পাদক অনামিকা মণ্ডল সহ রাজ্যের বিভিন্ন জেলার সভাপতিরা।উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন খাজা আনোয়ার বেড়, পূর্ব বর্ধমানের রাষ্ট্রপতি কর্তৃক প্রশংসিত ও সম্মানিত শিল্পী *ডক্টর স্বপন দত্ত বাউল*। প্রসঙ্গত, গত কয়েকদিন আগেই তিনি ত্রিপুরা রাজ্য থেকে মহারাজ’ সম্মানে ভূষিত হয়ে ফিরেছেন।অনুষ্ঠানে উপস্থিত গুণীজনেরা — সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক সহ সকলে মিলে রাষ্ট্রপতি সম্মানিত শিল্পীকে *ডক্টর স্বপন মহারাজ সম্মানে ভূষিত করেন। তাঁকে উত্তরীয় পরিয়ে, গলায় ফুলের মালা ও পুষ্পস্তবক দিয়ে, শুভকামনা জানিয়ে সার্টিফিকেট প্রদান করে সম্মানিত করা হয়।সারা রাজ্য তথা দেশে-বিদেশে হিন্দু সনাতনীদের জাগরণ, সনাতনীদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর, তাঁর বাউল আধ্যাত্মিক গান, সমাজ সচেতনতার গান এবং মূল্যবান প্রবচনের প্রশংসা করে তাঁর অসামান্য অবদানের জন্য তাঁকে পূর্ব বর্ধমান জেলার সভাপতির দায়িত্ব দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি দেশাত্মবোধক ও বাউল আধ্যাত্মিক গানে আনন্দমুখর করে তোলেন স্বপন মহারাজ।
সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বলেন, "সারা রাজ্যের ২৩টি জেলায় ঘুরে ঘুরে বাউল গানে ও প্রবচনের মাধ্যমে সমাজ সচেতনতা, কুসংস্কার ও কুপ্রথা দূরীকরণ এবং দেশে-বিদেশে শান্তি ও সম্প্রীতির বার্তা এবং সনাতনীদের ঘুমন্ত মনকে জাগিয়ে তোলার ক্ষেত্রে তাঁর অবদান সত্যিই প্রশংসনীয়। সারা রাজ্যের মধ্যে স্বপন মহারাজ একজনই বাউল শিল্পী যিনি নিঃস্বার্থভাবে বিনা পারিশ্রমিকে সমাজ সচেতনতা ও সমাজসেবায় নিজেকে নিয়োজিত রেখে শিব জ্ঞানে জীব সেবা করে চলেছেন। ডক্টর স্বপন মহারাজকে পূর্ব বর্ধমানের সভাপতির পদে দায়িত্ব দিতে পেরে আমরাও গর্বিত।"এ প্রসঙ্গে ডক্টর স্বপন মহারাজ বলেন, "পুরস্কার ও সম্মান পাওয়া বড় কথা নয়, আমার নিঃস্বার্থ কাজ অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য কমিটির ভালো লেগেছে। তাঁরা আমাকে পূর্ব বর্ধমানের সভাপতির দায়িত্ব দিয়েছেন, ডক্টর স্বপন মহারাজ নামে সম্মানিত করেছেন, আমি খুবই আনন্দিত। চেষ্টা করব দায়িত্ব পালন করার, সনাতনীদের জাগিয়ে তোলার ও মানুষের সেবা করার।"

মন্তব্য 0