*এনআরবি নিউজ আয়োজিত বিশ্ব সঙ্গীত দিবস ও আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতা*

এস রোজলিন:কলকাতা: বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে অনলাইনে আয়োজিত সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেছে আয়োজক প্রতিষ্ঠান এনআরবি নিউজ টোয়েন্টিফোর ডটকম। এনআরবি নিউজের ফেসবুক লাইভে বিজয়ীদের নাম ঘোষণা করেন লন্ডন থেকে প্রধান সম্পাদক আহমেদ মোসলেহ উদ্দীন ও সম্পাদক ওমর আলী।

প্রতিযোগিতায় মাধ্যমিক ও উচ্চতর শিক্ষা বিভাগে ১ম হয়েছেন বাংলাদেশের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আত্মা খান এবং পপুলার ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাজনীন আজাদ। ২য় হয়েছেন রংপুরের শ্রাবন্তী আক্তার জিনিয়া এবং তৃতীয় হয়েছেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার বিএড কলেজের ছাত্রী পৌলমী মুখার্জী।

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির বিভাগে ১ম হয়েছেন পশ্চিমবঙ্গের মালদা জেলার কৌশিকী সিংহ। ২য় হয়েছেন ঢাকার ভিকারুন নিসা নূন স্কুলের ছাত্রী রাদিয়া ইসলাম হৃদি। ৩য় স্থান অধিকার করেছেন ঢাকার বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজের ছাত্রী চাঁদনী রায় এবং এই বিভাগে পপুলার ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আদ্রিতা কুন্ডু।

প্রাথমিক বিদ্যালয়ের শাখায় ১ম হয়েছেন খুলনার অনির্বাণ বিশ্বাস, ২য় কলকাতার অনামিভা রায়, ৩য় হয়েছেন জামালপুরের এ এম প্রচ্ছদ এবং পপুলার ক্যাটাগরিতে বিজয়ী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার আহলিয়ান জায়েদিন।

সর্বসাধারণ বিভাগে ১ম হয়েছেন ঢাকার তৃষ্ণা রাণী রায়, ২য় কলকাতার শালিনী লোধ, ৩য় মুন্সীগঞ্জের এস এম মনির এবং পপুলার ক্যাটাগরিতে বিজয়ী আসামের শিলচরের শর্মিষ্ঠা দাস পুরকায়স্থ। এছাড়া বিশেষ পুরস্কার বিভাগে১ম হয়েছেন টাঙ্গাইলের সন্দীপা পোদ্দার , ২য় বরিশালের আলআমিন হোসেন, ৩য় রংপুরের মারিয়া আক্তার এবং পপুলার ক্যাটাগরিতে বিজয়ী সুনামগঞ্জের মহাশ্বেতা রাই।
বাংলা গানকে নতুন প্রজন্মের কণ্ঠে ধারণ ও বিশ্বময় ছড়িয়ে দিতে গত ১লা জুন এই প্রতিযোগিতার ঘোষণা করা হয়। বিশ্ব সঙ্গীত দিবস উদযাপন উপলক্ষে অনলাইনে এই প্রতিযোগিতার আয়োজন করে এনআরবি নিউজ টোয়েন্টিফোর ডটকম। বাংলাদেশ ও ভারতের সম্ভাবনাময় শিল্পীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার বিচারক হিসাবে কাজ করেছেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট সঙ্গীত শিল্পী মঞ্জুশা চক্রবর্তী, রাশেদা বেগম, মৌ মিত্র, চন্দনা দাস, অরুন্ধতী দত্ত, বরুণ চক্রবর্তী এবং বাংলাদেশের জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী উম্মে রুমা ট্রফি।