🏥 অসুস্থদের শারীরিক অবস্থার খোঁজ নিতে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকগণ।
গত ১৮.১০.২০২৬ তারিখে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের সাগরবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ সাগরবাড়ি গ্রামের বাসিন্দা তথা ফুচকা বিক্রেতা সন্তোষ মান্নার কাছ থেকে ফুচকা খাওয়ার পর পদমপুর, দেউলবাড়, রেণুবাড় এবং আংশিকভাবে বড়দাবাড় গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা খাদ্যে বিষক্রিয়ার সন্দেহে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
আজ, ২১.১০.২০২৬ তারিখে হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতাল পরিদর্শন করেন পূর্ব মেদিনীপুর জেলার মাননীয় জেলাশাসক শ্রী নিরঞ্জন কুমার মহাশয়, আইএএস এবং মাননীয় পুলিশ সুপার শ্রী অংশুমান সাহা মহাশয়, আইপিএস।
এছাড়াও উপস্থিত ছিলেন পাঁশকুড়া থানার ভারপ্রাপ্ত পরিদর্শক, পাঁশকুড়া-১ ও কোলাঘাট ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকগণ, পাঁশকুড়া ট্রাফিকের ভারপ্রাপ্ত আধিকারিক-সহ অন্যান্য আধিকারিকবৃন্দ।
পরিদর্শনকালে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে তাঁদের চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।
অসুস্থ ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।

মন্তব্য 0