নবগ্রামে রাস্তার ধার থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার,চাঞ্চল্য এলাকায়। মুর্শিদাবাদের নবগ্রাম : আলাল শেখ : পুলিশ সূত্রে খবর রাস্তার ধার থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের রসুলপুর বাজার সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে রসুলপুর বাজারের কাছে রাস্তার ধারে এক ব্যক্তিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। ঘটনার খবর পেয়ে দ্রুত নবগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দেহটি উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে যায় এবং পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দাদের অনুমান, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন এলাকাতেই ঘোরাফেরা করতেন। তবে এখনও পর্যন্ত তাঁর নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
মৃত্যুর সঠিক কারণ জানতে এবং মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে ইতিমধ্যেই সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ।
নবগ্রামে রাস্তার ধার থেকে অজ্ঞান্ত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার
নবগ্রামে রাস্তার ধাত থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত দেহ উদ্ধার

খবরটি শেয়ার করুন
মন্তব্য 0