প্রধানমন্ত্রীর জন্মদিনে বঙ্গীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে আলো জ্বালানোর নির্দেশ
বৈশাখী সাহা, কলকাতাঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের তরফে এক কর্মসূচি পালনের নির্দেশিকা জারি করা হয়েছে। ওই নির্দেশিকা জারি করেছে রাজ্যের ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস এর অধিকর্তারা। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে, ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার 'আশীর্বাদ কা দিয়া' নামক কর্মসূচি পালন করা হবে। যার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র আলোকিত করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তর। নির্দেশ অনুযায়ী জেলা প্রকল্প আধিকারিক এবং শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিকদের আগাম যোগাযোগ, পারস্পরিক সমন্বয় এবং কার্যকর নজরদারির মাধ্যমে গোটা কর্মসূচি পরিচালনা করতে হবে। কোনও অঙ্গনওয়াড়ি কেন্দ্র যাতে বাদ না পড়ে তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও বলা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী ওইদিন সন্ধ্যা ঠিক সাতটায় সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকাকে নিজেদের কেন্দ্রে উপস্থিত হয়ে মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে কেন্দ্রটিকে আলোকিত করতে হবে।

মন্তব্য 0