ইয়েমেনের হু*থি মি*লিশিয়াদের ধারাবাহিক আ**ক্রমণের আশঙ্কার মধ্যে সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের দেশটি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। বুধবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে একটি কূটনৈতিক সূত্র।
সূত্রটির বরাতে জানা গেছে, সৌদি আরবে মার্কিন দূতাবাসে কর্মরত সব আমেরিকান কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যদের চলে যেতে বলা হয়েছে।
এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, কাতার ও বাহরাইনেও মার্কিন দূতাবাসের কর্মীদের পরিবারের সদস্যদের দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সূত্রটি।
তবে এই নির্দেশের বিষয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত তথ্য বা আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়েছে কি না, তা উল্লেখ করেনি সূত্রটি।

মন্তব্য 0