মাঠে ঘাস কাটতে গিয়ে মর্মান্তিক পরিণতি: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু নবগ্রামের এক ব্যক্তি। *: নবগ্রাম ::আলাল সেখ:**। মাঠে ছাগলের জন্য ঘাস কাটতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না বুদ্ধদেব মন্ডলের ! অসাবধানতাবশত জমিতে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে পা লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো তাঁর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের সিঙ্গার গ্রামে ।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, অত্যন্ত দরিদ্র পরিবারের বুদ্ধদেব মন্ডল। দিন এনে, দিন খাওয়া সংসারে ছাগল পালন ও ঘাস বিক্রি করেই কোনোমতে সংসার চালাতেন তিনি। প্রতিদিনের মতো সোমবার (৫ই অক্টোবর) আজ সকালেও তিনি পাশের মাঠে ছাগলের জন্য ঘাস কাটতে গিয়েছিলেন।
অভিযোগ, মাঠের মধ্যে ছয়টি 'পাবলিক মিনি ডিপ'-এর ১১ হাজার হাই ভোল্টেজ বিদ্যুৎ সরবরাহের তার আগে থেকেই ছিঁড়ে পড়ে ঘাসের নিচে ঢাকা অবস্থায় ছিল। ঘাস কাটার সময় অসাবধানতাবশত ওই ছিঁড়ে থাকা তারে পা লেগে যায় বুদ্ধদেববাবুর। সঙ্গে সঙ্গেই তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ছটফট করতে করতে মাঠেই লুটিয়ে পড়েন।
ঘটনা দেখতে পেয়ে স্থানীয় গ্রামবাসীরা তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নবগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পাবলিক দিপ মালিকদের গাফিলতি জন্য ই এ মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। এই মর্মান্তিক মৃত্যুতে গোটা সিঙ্গার গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মাঠে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক
আলাল শেখ মাঠে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক

খবরটি শেয়ার করুন
মন্তব্য 0