২০৩০ সালে এক বিরল মহাজাগতিক কারণে একই গ্রেগরিয়ান বর্ষপঞ্জিতে এক বছরে দু’বার রমজান মাস পড়বে। আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী ও ইসলামি চিন্তাবিদদের মতে, ইসলামি চন্দ্র বর্ষপঞ্জি এবং গ্রেগরিয়ান বর্ষপঞ্জির মধ্যে সময়ের পার্থক্যের কারণেই এমনটি ঘটবে। ফলে বিশ্বের মুসলমিরা একই বছরে দু’বার রোজা, নামাজ ও আত্মশুদ্ধির সময় পার করবেন। গ্রেগরিয়ান বর্ষপঞ্জির তুলনায় প্রায় ১১ দিন ছোট ইসলামি বর্ষপঞ্জি। এ কারণে প্রতিবছর রমজান প্রায় ১১ দিন করে আগে শুরু হয়। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ। এতে আরও বলা হয়, ২০৩০ সালে এই পরিবর্তনের ফলে প্রথম রমজান শুরু হতে পারে ৫ই জানুয়ারি। ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী এটি হবে ১৪৫১ হিজরি। এরপর দ্বিতীয় পর্যায়ে রমজান শুরু হবে ২৬শে ডিসেম্বর, যা ১৪৫২ হিজরি সালের সূচনা করবে। এর অর্থ হলো, ২০৩০ সালে মুসলিমদের দু’বার রোজা পালন করতে হবে।
কবি সাহিত্যিক সাংস্কৃতির মিলন মেলা
কবি সাহিত্যিক সংস্কৃতির মিলন মেলা

খবরটি শেয়ার করুন
মন্তব্য 0