নন্দীগ্রামের রাজনীতির জলঘোলা অবশেষে দূর হলো। জল্পনার অবসান ঘটিয়ে ২১ নম্বর নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হচ্ছেন প্রয়াত চন্দ্রনাথ রথের মা, হাসিরানী রথ। আজই তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র পেশ করতে চলেছেন।
মনোনয়ন জমা দেওয়ার উদ্দেশে রওনা দেওয়ার আগে সকালে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ঐতিহ্যবাহী জানকীনাথ মন্দিরে পৌঁছে পুজো দেন বিজেপি প্রার্থী হাসিরানী রথ। মন্দির থেকে আশীর্বাদ নিয়ে তিনি সরাসরি রওনা দিচ্ছেন হলদিয়ার উদ্দেশ্যে।
আজ হলদিয়া মহকুমা শাসক অফিসে এক বিশাল পদযাত্রার মাধ্যমে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। সূত্রের খবর, এই হাইভোল্টেজ দলীয় কর্মসূচিতে উপস্থিত থাকছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। আজকের এই মনোনয়নকে কেন্দ্র করে এখন উত্তাল নন্দীগ্রাম থেকে হলদিয়ার রাজনীতি।