জ্ঞানেশ কুমারের পদত্যাগ চাই! নাগরিকত্ব হরণের ফ্যাসিস্ট চক্রান্তের বিরুদ্ধে নিমতৌড়িতে গর্জে উঠল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। ✊🔥
​দিল্লি থেকে ব্যাঙ্গালোর—গোটা দেশের মতো আজ পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ি ডিএম অফিস চত্বরেও প্রতিবাদের ঝড় উঠল। জন্মলগ্ন থেকেই এসআইআর (SIR) সহ সমস্ত বৈষম্যমূলক কালা আইন বিরোধী লড়াইয়ের অগ্রভাগে থাকা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া আজ ডিএম-কে ডেপুটেশন দিয়ে স্পষ্ট জানিয়ে দিল—জনগণের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার এই চক্রান্ত কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সরকারি হয়রানিতে নিরীহ মানুষের মৃত্যুর হিসাব দিতে হবে!
​আজকের এই জোরালো কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সহ-সভাপতি সারোয়ার হাসান ও মির্জা নুরুল ইসলাম, জেলা সভাপতি রফিউল ইসলাম, জেলা সহ-সভাপতি আমিনুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।
​আমাদের সাফ দাবি:
❌ জ্ঞানেশ কুমারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে!
❌ এসআইআর সহ নাগরিকত্ব হরণের সমস্ত কালা আইন বাতিল করতে হবে!
​সংবিধান ও মানুষের অধিকার রক্ষায় আমাদের এই আন্দোলন আরও তীব্র হবে।
​#WelfarePartyOfIndia #WPI #Nimatouri #SIRMovement #DMOfficeProtest #GyaneshKumarResign #NoCAANRCNPR #FightForRights