নন্দীগ্রামে ভোটে জিতে বিজেপির সমাজবিরোধীরা অতি উল্লাসে বাজনা পার্টি সহকারে মিছিল করার পরে খেজুরির হেড়িয়া পার্টি অফিসের উপর আক্রমণ করে।শহীদবাদী ভাঙচুর করার চেষ্টা করে এবং পার্টি অফিসের ব্যানার,সাইন বোর্ড, ফেস্টুন ,ফ্লাগ সব ছিঁড়ে ফেলে দেয়। পার্টি অফিস থেকে দশ হাত দূরে পুলিশ ফাঁড়ি। সেখানে বারবার ফোন করা সত্ত্বে ও পুলিশ ফোন তুলে নি বা কোনো রকম সহযোগিতা করেনি।
স্থানীয় মানুষ এবং পার্টি কর্মীদের প্রতিরোধের ফলে পার্টি অফিসে ভিতরে সমাজ বিরোধীরা ঢুকে গেলেও অফিস ভাঙচুর করতে পারেনি। অফিসে শীর্ষেন্দু দাস সেক জাহারাজ আলী ,অতনু রায় ও গোকুল ঘোড়াই। উপস্থিত রয়েছেন।
হেঁড়িয়া পুলিশ ফাঁড়িতে হেড়িয়া এরিয়া কমিটির সম্পাদক শীর্ষেন্দু দাস অভিযোগ জানিয়েছেন। এলাকার জনগণ সহ পার্টি নেতৃত্ব হিমাংশু দাস এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং দোষীদের শাস্তি দাবি করেছেন।
ভোটে বিজেপি জিতে হেড়িয়া ও খেজুরি পার্টি অফিসের উপরে আক্রমণ
ভোটে জিতে হেঁড়িয়া খেজুরি পার্টি অফিসে আক্রমণ

খবরটি শেয়ার করুন
মন্তব্য 0