*Sir সহ এলাকার বিভিন্ন রাস্তা সংস্কারের দাবিতে পাঁচ শতাধিক মানুষের জমায়েত হয়ে মথুরাপুর ২ নম্বর ব্লকে SUCI(C)-র গণ ডেপুটেশন*

*বাইজিদ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা:-*
৮ অক্টোবর ২০২৬, SUCI(C)-র মথুরাপুর ২ নম্বর ব্লক কমিটির পক্ষ থেকে একাধিক দাবিতে বিডিও, এডিএ এবং বিএলআরও দপ্তরের আধিকারিকদের কাছে গণ ডেপুটেশন দেওয়া হয়। কর্মসূচিতে পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে বিক্ষোভ ও প্রতিবাদ হয়।
দলের অভিযোগ, মথুরাপুর ২ নম্বর ব্লকের একাধিক রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। রায়দিঘী-দমকল, রায়দিঘী-ঢাকীর মুখ, কোম্পানিরঠেক-আটেশ্বরতলা, চৌদ্দরশি-নলগোরা এবং চৌদ্দরশি-চাপলা স্কুল মোড়-সহ বিভিন্ন রাস্তার দ্রুত সংস্কারের দাবি জানানো হয়। পাশাপাশি রায়দিঘী-ডায়মন্ড হারবার রোডের বেহাল দশা নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়।
এছাড়াও SIR প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ তুলে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জানায় SUCI(C)। অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার মতো সরকারি প্রকল্পের সুবিধা সঠিকভাবে দেওয়া এবং পঞ্চায়েতের ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিও জানানো হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন SUCI(C)-র ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা সম্পাদক বিশ্বনাথ সরদার, সম্পাদকমণ্ডলীর সদস্য গুণসিন্ধু হালদার, রেনুপদ হালদার, উত্তম হালদার, রামকুমার মণ্ডল, সঞ্জয় মণ্ডল এবং জেলা কমিটির সদস্য তপন শিকারী। আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনের ডাক দেন দলীয় নেতারা।