জোনাকির বালুশিল্পে বন্যপ্রাণী সংরক্ষণের বার্তা, Wildlife Week-এ নজর কাড়ল খেজুরির শিল্পকর্ম
নিজস্ব সংবাদদাতা, খেজুরি, ৫ ই অক্টোবর :
বন্যপ্রাণী সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ নেওয়া হল পূর্ব মেদিনীপুরের খেজুরিতে। Wildlife Week 2026 উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলা বনবিভাগের বাজকুল ফরেস্ট রেঞ্জের আয়োজনে এবং জোনাকি চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় অনুষ্ঠিত বিশেষ কর্মসূচিতে বালুশিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হল বন্যপ্রাণী সংরক্ষণের বার্তা।
অনুষ্ঠানে শিল্পী ও স্বেচ্ছাসেবী সংস্থার সভানেত্রী মধুমিতা মণ্ডল বালুর শিল্পকর্মের মাধ্যমে একের পর এক বন্যপ্রাণীর প্রতিকৃতি তুলে ধরেন। তাঁর শিল্পকর্মে স্থান পায় কচ্ছপ, পাখি, সাপ, ডলফিন ও কুমির। শিল্পের মাধ্যমে বন্যপ্রাণীকে রক্ষা করার বার্তা দেওয়ার এই অভিনব উদ্যোগ উপস্থিত সকলের নজর কাড়ে।
সাধারণত বালুশিল্পের কথা উঠলেই পুরীর নাম বিশেষভাবে মনে আসে। তবে এই উদ্যোগের মধ্য দিয়ে খেজুরিও যে বালুশিল্পের এক সম্ভাবনাময় ক্ষেত্র হয়ে উঠতে পারে, সেই বার্তাই উঠে এল। সমুদ্র ও উপকূলবর্তী এলাকার প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে বালুশিল্পের মাধ্যমে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার এই প্রচেষ্টা বিশেষ তাৎপর্য বহন করছে।
বনদপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই কর্মসূচিতে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের বিষয়টি শিল্পের সঙ্গে যুক্ত করে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগকে বিশেষভাবে প্রশংসা করা হয়। অভিনব এই উদ্যোগে শিল্প, শিল্পী এবং পরিবেশ সচেতনতার এক সুন্দর সমন্বয় দেখা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজকুল ফরেস্ট রেঞ্জের রেঞ্জার মাননীয় তাপস কুমার আদক,বিট অফিসার শুভদীপ চ্যাটার্জী,জোনাকি চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার সেক আসমত , গোপাল শীট, সুকোমল জানা, হাবিবা খাতুন, শুভঙ্কর মন্ডল, শুভ প্রামানিক, বুবাই খান, হালিমা খাতুন, মনিরা খাতুন, সেক আক্রাম প্রমুখ ।
বন আধিকারিক মাননীয় তাপস কুমার আদক বালুশিল্পের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণের বার্তাকে স্বাগত জানান। বনদপ্তরের পক্ষ থেকে এমন উদ্যোগকে পরিবেশ সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শুধু বক্তৃতা বা পোস্টারের মধ্যে সচেতনতা সীমাবদ্ধ না রেখে শিল্প ও সৃজনশীলতার মাধ্যমে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
বন্যপ্রাণী সপ্তাহের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিতে এমন অভিনব শিল্পপ্রয়াস আগামী দিনে উপকূলবর্তী অঞ্চলে পরিবেশ সচেতনতা ও বন্যপ্রাণী সংরক্ষণের আন্দোলনকে আরও শক্তিশালী করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
এমন অভিনব উদ্যোগের জন্য জোনাকি চ্যারিটেবল ট্রাস্টকে সম্মানিতও করা হয় বনদপ্তরের পক্ষ থেকে।
#জোনাকি_চ্যারিটেবল_ট্রাস্ট #jonakicharitabletrust #খেজুরী #wildlifeweekday #jonaki_ #wildlifeprotection #wildlife #wildlifeconservation
#wildlifeweekday #wildlifeconservation #wildlifeprotection #jonakicharitabletrust #খেজুরী #জোনাকি_চ্যারিটেবল_ট্রাস্ট #wildlife #jonaki_
#sandart #sandartist

মন্তব্য 0