মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ভূপতিনগর থানার বিশেষ সচেতনতামূলক উদ্যোগ
মাদকাসক্তির ভয়াবহ প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ ও সুন্দর জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে আজ, ২৮শে অক্টোবর ২০২৬ তারিখে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের অন্তর্গত ভূপতিনগর থানার উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
এই কর্মসূচির অঙ্গ হিসেবে মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে একটি বিশেষ সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর এর বিরূপ প্রতিক্রিয়া এবং ব্যক্তিগত ও সামাজিক জীবনে এর ভয়াবহ পরিণতি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হয়। পাশাপাশি, মাদক সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য আইন ও আইন লঙ্ঘনের পরিণতি সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়।
এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল যুবসমাজকে মাদকের কুপ্রভাব থেকে দূরে থাকতে উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের মাধ্যমে একটি সচেতন ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা।
মাদকমুক্ত ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সর্বদা অঙ্গীকারবদ্ধ।

মন্তব্য 0