পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে ‘কমিউনিটি পুলিশ এনগেজমেন্ট ডে’ উদ্যাপন।
পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের বিভিন্ন থানার উদ্যোগে ‘কমিউনিটি পুলিশ এনগেজমেন্ট ডে’ উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।
এই কর্মসূচিতে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল বিশেষত ছাত্রছাত্রীদের সঙ্গে পুলিশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, সমাজে পুলিশের ইতিবাচক ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করা।
জনসাধারণের আস্থা ও সহযোগিতাই পুলিশের অন্যতম শক্তি। পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ ও সচেতন সমাজ গড়ে তুলতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

মন্তব্য 0