পটাশপুর থানার তৎপরতায় নিরাপদে উদ্ধার নাবালিকা
গত ২০ আগস্ট, ২০২৬ তারিখে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানায় এক নাবালিকা অপহরণের লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগ পাওয়া মাত্রই পটাশপুর থানার পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে মামলা রুজু করে দ্রুত তদন্তে নামে।
তদন্ত এগিয়ে নেওয়ার স্বার্থে পুলিশের CMG Cell-এর প্রযুক্তিগত সহায়তা নেওয়া হয়। পাশাপাশি গোপন সূত্রের গোপনীয় তথ্যের ওপর ভিত্তি করে নিখোঁজ নাবালিকার সঠিক অবস্থান চিহ্নিত করা সম্ভব হয়।
তথ্যের ভিত্তিতে গতকাল (১১ সেপ্টেম্বর, ২০২৬) এ.এস.আই শক্তিপদ বেরার নেতৃত্বে পুলিশ বাহিনীর একটি বিশেষ টিম সাহাপুর গ্রামে অভিযান চালায়। সেই অভিযান সফল করে নাবালিকাকে সম্পূর্ণ নিরাপদে উদ্ধার করা হয়। নাবালিকার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
#PurbaMedinipurDistrictPolice
#ChildSafety

মন্তব্য 0