আজ হলদিয়া পেট্রোকেমিক্যালসের ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের ফেনল ও অ্যাসিটোন উৎপাদনের কারখানার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেশের মধ্যে প্রথম ফেনোলিক্স ইকো সিস্টেমে প্রথম পর্যায়ের কাজ শুরু হবে। হলদিয়া পেট্রোকেমিক্যালসের সহকারী শিল্প সংস্থা অ্যাডমারমা কেমিকেল এন্ড পলিমার্সের প্রস্তাবিত ফেনল প্ল্যান্ট ৬০০০ কোটি টাকায় তৈরি হয়েছে। ২০২৬-এর ডিসেম্বরের মধ্যেই উৎপাদন শুরু হবে। বার্ষিক ৩৪৫ কিলো টন ফেনল এবং ২১৫ কিলো টন অ্যাসিটোন উৎপাদন হবে। এর ফলে বাইরে থেকে আমদানি কম করতে হবে এবং দেশের সর্বত্র উৎপাদিত সামগ্রী পৌঁছে দেওয়া যাবে।ফেনল প্ল্যান্টের বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রথমে ২ লক্ষ ৪০ হাজার টন। এছাড়া অ্যাসিটোনের বার্ষিক উৎপাদন ক্ষমতা ছিল ১ লক্ষ ৪৭ হাজার টন। ভারতে হলদিয়া পেট্রোকেমিক্যালসের ওই ফেনল প্ল্যান্ট হয়ে উঠবে বৃহত্তম প্ল্যান্ট। বাজারের চাহিদা দেখে নির্মীয়মান প্ল্যান্টের সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে পেট্রকেম কর্তৃপক্ষ। নয়া সম্প্রসারণের ফলে ফেনলের উৎপাদন ক্ষমতা বেড়ে ৪ লক্ষ টন হবে এবং অ্যাসিটেন উৎপাদন বেড়ে হবে ২ লক্ষ ৪৮ হাজার টন। এই কারখানা চালু হয়ে গেলে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সংস্থা এবং অনুসারী শিল্প সংস্থাগুলি উপকৃত হবে। বুধবার মাতৃপক্ষের শুরুতে চতুর্থীর পূর্ণলগ্নে উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি শিল্প মন্ত্রী তাপস রায়, অর্থ মন্ত্রী স্বপন দাশগুপ্ত সহ একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদ উপস্থিত থাকবেন।
আজ হলদিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগ
আজ হলদিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ

খবরটি শেয়ার করুন
মন্তব্য 0