#ময়নায়_গ্রেপ্তার_৩
পূর্ব মেদিনীপুর জেলার ময়নায় পানের বরোজ থেকে মানসিক ভারসাম্যহীন মহিলার মৃত দেহ উদ্ধার, ধৃত ৩: ঘটনাস্থলে ফরেনসিক টিম।
পানের বরোজ থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় ময়না থানার অন্তর্গত পূর্ব দক্ষিণ ময়না গ্রামে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে ময়না থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত বুধবার গ্রামের একটি পানের বরোজে তাঁর হাত-পা ও মুখ বাঁধা মৃতদেহ প্রথম দেখতে পান বরোজের মালিক। খবর পেয়ে ময়না থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
তদন্তের গতি বাড়াতে শনিবার ঘটনাস্থলে পৌঁছয় রাজ্যের ফরেনসিক বিভাগের একটি বিশেষজ্ঞ দল। তারা এলাকা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করেছেন। প্রাথমিক অনুমান, মহিলাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
কীভাবে ওই মহিলা পানের বরোজে পৌঁছলেন এবং এই হত্যাকাণ্ডের পিছনে আর কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতার হওয়া তিনজনকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ফরেনসিক রিপোর্টের হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার নেপথ্য রহস্য সম্পূর্ণ স্পষ্ট হবে বলে আশা করছেন তদন্তকারীরা।
মনাইয় পান ভুরুজ থেকে মহিলার মৃতদেহ উদ্ধার
ময় নাই প্রণ ভ্রুজ থেকে এক মহিলার মৃত দেহ উদ্ধার গ্রেপ্তার তিন

খবরটি শেয়ার করুন
মন্তব্য 0