*ভাঙড় মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জের অভিযোগ, ঢোলাহাটে প্রতিবাদে স্টুডেন্টস ফ্রন্টের মিছিল*
*বাইজিদ মন্ডল দক্ষিণ ২৪ পরগনা:-* ভাঙড় মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রী ও স্টুডেন্টস ফ্রন্টের কর্মীদের উপর পুলিশের লাঠিচার্জের অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচির ডাক দিল স্টুডেন্টস ফ্রন্টের দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটি।
সংগঠনের অভিযোগ, ভাঙড় মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনা শিক্ষাঙ্গনের পরিবেশ এবং ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। এই ঘটনার প্রতিবাদে এবং ছাত্রছাত্রীদের অধিকার ও শিক্ষাঙ্গনে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দাবিতে মঙ্গলবার প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার বিকেল ৩টায় ঢোলাহাটে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলে ছাত্রছাত্রী, সংগঠনের কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষকে দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
স্টুডেন্টস ফ্রন্টের পক্ষ থেকে পুলিশের লাঠিচার্জের অভিযোগের তদন্ত, ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দাবি জানানো হয়েছে।
সংগঠনের প্রধান দাবিগুলি ছিল,- ছাত্রছাত্রীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
-শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে হবে।
-পুলিশের লাঠিচার্জের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে হবে।
-ছাত্রছাত্রীদের উপর কোনও ধরনের হয়রানি বা বলপ্রয়োগের অভিযোগ থাকলে তার যথাযথ তদন্ত করতে হবে।

মন্তব্য 0