আমার ভোটাধিকার ফিরিয়ে দাও। এই দাবিতে আগামী ২৫ শে সেপ্টেম্বর সিওর দপ্তর অভিযান কে কেন্দ্র করে খেজুরির কামারদা তে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির কামারদা আঞ্চলিক কমিটির মিছিল।
ভোটার লিস্ট থেকে বৈধ ভোটারের নাম বাতিল হল কেন। জিনিসপত্রের দাম বাড়ছে কেন, ৪০০ টাকার গ্যাস দেওয়ার প্রতিশ্রুতি কোথায় গেল।ডিজেল পেট্রোলের দাম দিনে দিনে দাম বাড়ছে কেন এবং সকল মহিলা দের অন্নপূর্ণা র টাকা ,বেকারদের কাজ,বিনা পয়সায় ২০০ ইউনিট বিদ্যুৎ দেওয়ার কথা দিয়ে কেন কথা রাখোনি বিজেপি সরকার জবাব দাও। পুনর্বাসনের ব্যবস্থা না করে গরিবের পেটে লাথি মেরে হকার উচ্ছেদ করছো কেন। ১২৫ দিনের কাজ কোথায় গেল রাজ্য সরকার জবাব দাও। এই সব দাবি তুলে আগামী ২৫ শেষ সেপ্টেম্বর কলকাতার জমায়েতকে সফল করার জন্য কামারদা বাজার এলাকায় মিছিল সংঘটিত হয়। উপস্থিত আছেন রাজ্য নেত্রী রিতা দত্ত গৌরী জানা, শিবানী গোল, আভা বেরা, মানসী বেরা, নমিতা পন্ডা সহ মহিলা নেত্রীগণ।