পাঁচগ্রামের বেসরকারি স্কুলে মর্মান্তিক ঘটনা: বাথরুম থেকে উদ্ধার সপ্তম শ্রেণীর ছাত্রের ঝুলন্ত দেহ, তুঙ্গে চাঞ্চল্য! মুর্শিদাবাদের নবগ্রাম: আলাল শেখ : মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের পাঁচগ্রাম এলাকার একটি বেসরকারি স্কুলে ঘটে গেল অত্যন্ত মর্মান্তিক ও রহস্যজনক ঘটনা। স্কুলের বাথরুম থেকে সপ্তম শ্রেণীর এক নাবালক ছাত্রের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
স্কুল ও স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম আজাহার খান। সে সপ্তম শ্রেণীর ছাত্র ছিল এবং তার মূল বাড়ি বড়ঞা থানা এলাকায়।
গত ২৪ তারিখ সন্ধ্যার আনুমানিক সাড়ে সাতটায় সময় বাথরুমে যাওয়ার কথা বলে গলায় একটি গামছা নিয়ে ঘর থেকে বেরিয়েছিল আজাহার। তবে বেশ কিছুক্ষণ পার হয়ে গেলেও সে বাথরুম থেকে ফিরে না আসায় সন্দেহ হয় সহপাঠী ও স্কুল কর্তৃপক্ষের। বাথরুমে গিয়ে দেখা যায়, জানালার গ্রিলের সাথে গামছার সাহায্যে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে ওই ছাত্র।
তড়িঘড়ি তাকে বাথরুম থেকে উদ্ধার করে স্থানীয় নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা চিকিৎসা করা পর তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়েই দ্রুত পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে হেফাজতে নেয় এবং পরবর্তীতে ঘটনার আসল কারণ ও ময়নাতদন্তের (Post-mortem) জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
স্কুল কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, মানসিক কোনো কারণে ছাত্রটি আত্মহত্যা করেছে। কিন্তু মাত্র সপ্তম শ্রেণীর একজন ছাত্র ঠিক কী কারণে এমন চরম ও মারাত্মক পথ বেছে নিল, নাকি এর নেপথ্যে অন্য কোনো গভীর রহস্য বা প্ররোচনা লুকিয়ে রয়েছে—তা নিয়ে তীব্র ধোঁয়াশা ও ধন্দ তৈরি হয়েছে পরিবার ও স্থানীয়দের মনে। ঘটনার সবকটি দিক খতিয়ে দেখে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ।
পাঁচ গ্রামের বেসরকারি স্কুলে মর্মান্তিক দুর্ঘটনা
পাঁচ গ্রামের বেসরকারি স্কুলে মর্মান্তিক দুর্ঘটনা বাথরুম থেকে উদ্ধার সপ্তম শ্রেণী এক ছাত্রের দেহ

খবরটি শেয়ার করুন
মন্তব্য 0