শিল্পশহরে এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম আদিত্য রায় (২০)। হলদিয়ার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। বৃহস্পতিবার রাতে তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পড়ুয়ার বাড়ি বিহারের পাটনায়। চলতি বছরেই ওই ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছিলেন। পড়াশোনার জন্য কলেজের হস্টেলে থাকতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর রুম থেকে ঝুলন্ত দেহ দেখতে পায় সহপাঠীরা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে মৃত্যু হয় ওই ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার। তবে ঠিক কী কারণে ওই পড়ুয়ার মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত্যুর কারণ জানতে শুক্রবার হলদিয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত হয়েছে। আজ শনিবার পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই ছাত্রের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে হলদিয়া পুলিশ। ঘটনাকে ঘিরে কলেজ ও হস্টেল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। জেলার পুলিশ সুপার অংশুমান সাহা বলেন, 'ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার তদন্ত চলছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।'
শিল্প শহরে এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার মৃত্যু
শিল্প শহরে এক ইঞ্জিনিয়ারিং পরওয়ার মৃত্যু

খবরটি শেয়ার করুন
মন্তব্য 0