হলদি নদীতে ডুবল যাত্রীবোঝাই নৌকা
পূর্ণিমার ভরা কোটালে নদীতে জলস্তর বেড়ে বিপত্তি। শনিবার সন্ধ্যায় হলদি নদীতে যাত্রীবোঝাই নৌকা ডুবির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, এদিন সন্ধ্যা ৭টা ২৫ মিনিট নাগাদ মহিষাদলের তেরপেখ্যা ঘাট থেকে নন্দীগ্রামগামী একটি নৌকা ১৪ জন যাত্রী এবং তিনটি মোটরবাইক নিয়ে রওনা দিয়েছিল। কিন্ত মাত্র ২০০ মিটার এগিয়ে যাওয়ার পর আচমকা নদীর জোয়ারের জলের তোড়ে উল্টে পড়ে নৌকাটি। সাঁতরে যাত্রীরা কোনরকমে তীরে এসে পৌঁছালেও তিনটি মোটরবাইক নদীতে তালিয়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁচ্ছয় মহিষাদল থানার পুলিশ ও স্থানীয় বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা। পুলিশ জানিয়েছে, যাত্রীরা সকলেই সুস্থ রয়েছেন। রাতেই মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে আছেন এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারী। তিনি যাত্রীদের খোঁজ নেন।

মন্তব্য 0